স্থানীয় সংবাদ

ফুলতলা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন নির্বাচিত

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হাসিটা ফারজানা ফেরদৌসের

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্জ শেখ ইকবাল হোসেন চমক সৃষ্টি করে বিপুল ভোট ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীক নিয়ে ২৩১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলার ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন(উড়োজাহান প্রতীক) তার প্রাপ্ত ভোট ছিল ১৪০৩৫। জিয়া হাসান তুহিন কে ৯১০২ ভোট ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ইকবাল হোসেন। ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে বিএনপি-জামায়াত হাই কমান্ড থেকে নির্বাচন না যাওয়ার সিন্ধান্ত গ্রহন করে দলীয় নেতা-কর্মীদের সে ভাবেই নির্দেশনা প্রদান করেন। দলের কঠোর অবস্থান আর দলীয় নেতা-কর্মীদের ভোট বর্জনের ঘোষনার মধ্যে দিয়েও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি চমক সৃষ্টি করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্যে দিয়ে মাত্র ৮৫৬ ভোট ব্যবধানে পুনরায় নির্বাচত হয়েছেন কলস প্রতীকের ফারজানা ফেরদৌস নিশা, তিনি পেয়েছেন ২৪৬৬২ ভোট। এই পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রেক্রোানা আজম ফুটবল প্রতীক পেয়ছেন ২৩৮০৬ ভোট। গত ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা নির্বাচনে খুলনার তিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রের জানা যায়, খুলনার ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে অত্যান্ত সুষ্ট ও শান্তিপুর্ন ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ভোটগ্রহন চলে। পরে ৪৩টি কেন্দ্রে ভোটগণনা শেষে রিটার্নিং অফিসার এ টি এম শামীম মাহমুদ বেসরকারি ফলাফল ঘোষনা করেন। ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১৫১৮৭ জন এর মধ্যে ৫২৬৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটার উপস্থিতির হার ছিল শতকরা ৪৫.৭১%। ভোটে উল্লেখযোগ্য সংখ্যক ৩৩৭০টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আকরাম হোসেন(আনারস প্রতীক) ২১৮২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক(দল থেকে বহিষ্কৃত) মোঃ সাব্বির হোসেন রানা(ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৬০৮৪ ভোট। চেয়ারম্যান পদে অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম সরদার শাহাবুদ্দিন জিপ্পীর সহধর্মিনী বিলকিস আক্তার ধারা(মোটরসাইকলে প্রেতীক) পেয়েছেন ১২৪২০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলার ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন(উড়োজাহাজ প্রতীক)কে ৯ হাজার ১০২ ভোট ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় বার নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্জ শেখ ইকবাল হোসেন। নির্বাচনে তিনি তালা প্রতীক নিয়ে ২৩১৩৭ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা সরদার আবু তাহের রিপন(মাইক প্রতীক) পেয়েছেন ১২১০৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্যে দিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান ফুলতলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারজানা ফেরদৌস নিশা। নির্বাচনে তিনি কলস প্রতীকের রেক্রোানা আযম(ফুটবল প্রতীক)কে মাত্র ৮৫৬ ভোট ব্যবধানে পরাজিত করেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেক্রোানা আযমের প্রাপ্ত ভোট ২৪৬৬২ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button