মণিরামপুরে সততা স্টোরের অনুকুলে দুদকের অর্থায়নে অনুদানের টাকা বিতরণ

মণিরামপুর (যশার) প্রতিনিধি ঃ যশোরের মণিরামপুর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর স্থানীয় অর্থায়নে সততা স্টোরের অনুকুলে বরাদ্দকৃত অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০ ঘটিকায় মণিরামপুর উপজেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে দুর্নীতি দমন কমিশন(দুদক),যশোর ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মণিরামপুর, যশোর এর আয়োজিত অনুষ্ঠানে এ অনুদানের টাকা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো: আব্বাস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, যশোর এর উপ-সহকারী পরিচালক তাওহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, যশোর এর সহকারী পরিদর্শক মো: শাফিউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মাসুদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি গৌতম কুমার ঘটক, সদস্য সুরাইয়া নার্গিস, সদস্য শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য,দেশের নাগরিকদের মধ্যে তরুন প্রজন্ম বিশেষ করে শিক্ষাদেরকে দুর্নীতিকে না বলার মনোভাব সৃষ্টি ও সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর গঠনকে প্রাধান্য দিয়ে দুদক দুর্নীতি প্রতিরোধে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

