প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান প্রার্থীর সমর্থক হাদিউজ্জামন গুরুতর আহত

# নির্বাচনী সহিংসতায় ৮ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার নাই #
ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে প্রতিপক্ষ মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত শেখ হাদিউজ্জামান(৫২) বাদী হয়ে খানজাহান আলী থানায় ৮ জনকে আসামী করে মামলা করেছেন(মামলা নং-২৫, তাং ২৩/৫/২৪)। মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, গিলাতলা মোল্যাপাড়ার শেখ সৈয়দ আলীর পুত্র শেখ হাদিউজ্জামান গত ২১ মে ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনের দিন গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অবস্থানকালে প্রতিপক্ষ একই এলাকার মৃত আব্দুল করিম খানের পুত্র খান আব্দুল হালিম(৫২), একলাস শেখের পুত্র মোঃ পলাশ শেখ(৪২), মোঃ আমির খানের পুত্র মোঃ মিন্টু খান(৩৭) জলিল খন্দকারের পুত্র আল আমিন খন্দকার(৩৩), মৃত আইযুব আলী শেখের পুত্র মোঃ কালাম শেখ(৪৫), মোঃ কালাম শেকের পুত্র মোঃ টুকু শেখ(২২), মৃত আকা শেখের পুত্র মোঃ সালাম শেখ(৩৫) এবং জলিল খন্দকারের পুত্র মোঃ রুহুল খন্দকার(৩৫) সংঘবদ্ধ হয়ে মারপিক করে রক্তাক্ত জখম করে। স্থানীয় তাকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করে। এই ঘটনায় শেখ হাদিউজ্জামান খানজাহান আলী থানায় বাদী হয়ে একটি মামলা করেন। আহত শেখ হাদিউজ্জামান বলেন, ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনের দিন আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী বিলকিস আক্তার ধারা এবং ভাইস-চেয়ারম্যান প্রার্থী ফারজানা ফেরদৌস নিশার একজন সমর্থক হিসাবে কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবস্থান করি। নির্ধারিত সময় বিকাল ৪টার পর বেশ কিছু লোক অবৈধভাবে ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে আমি তাদেরকে প্রবেশ করতে নিশেধ করলে প্রতিপক্ষ আনারস প্রতীকের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে আমাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। তিনি জানান, হামলায় আমার চোখের উপর কপালে এবং শরিরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হই। পরবর্তিতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ৮জনকে আসামী করে মামলা করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানায়, ভিকটিম হাসপাতালে ভর্তি রয়েছে। মামলার এজাহার ভুক্ত কোন আসামী এখন পর্যন্ত আটক করা হয়নি। এই ঘটনায় তদন্ত চলছে, তদন্তাধীন বিষয়ে এখন কিছু বলা যাবে না বলে তিনি জানান।



