রূপসায় রিয়াজুল বাহিনীর হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জহির

োস্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রতিনিধিঃ খুলনার রূপসা উপজেলার রামনগর, রহিম নগর, তালিমপুর গ্রামের মাদক সিন্ডিকেটের প্রধান হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি রিয়াজুল বাহিনীর হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জহির। ২৪মে রাত সাড়ে ৭টায় রামনগর গ্রামে আকবরের মোড়ে ওৎ পেতে থাকা রিয়াজুল,রাহাত ওরফে টিংকু, ইব্রাহীম ওরফে ইবি,সালাম মেম্বারের ছেলে সাকিবসহ মাদক সিন্ডিকেট বাহিনী জহিরের উপর হামলা চালায়। হামলাকারীরা আকবরের মোড়ের পাশের অন্ধকার গলিতে নিয়ে জহিরের হাত,পা,পিঠ,পেটসহ শরীরের ৩২ স্থানে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।এসময় আশপাশের অনেকেই এই ঘটনা দেখলেও ভয়ে জহিরকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি।কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে আসন্ন রূপসা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মোল্লা’র একটি মিছিল আসলে তখন স্থানীয়রা জহিরকে উদ্ধার করে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জহিরের অবস্থা বিবেচনা করে দ্রুত ঢাকায় স্থানান্তর করতে বলেন। জহির এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ২৫ মে ভোর রাতে এঘটনায় রিয়াজুলকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের করেছে জহিরের পিতা শেখ মহিদুল ইসলাম। মামলা নং ২৩ ২৫ মে রাতেই মামলার এজাহারভুক্ত আসামী নৈহাটী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোমেছাকে গ্রেফতার করেছে রূপসা থানা পুলিশ। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,হামলাকারী রিয়াজুল (৩৫) গত ৪ এপ্রিল রাতে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট গ্রেফতার হয়। রিয়াজুলকে ধরিয়ে দেয়। পুলিশকে তথ্য দেওয়ার ঘটনা জহির এলাকায় প্রচার করে। সম্প্রতি ওই মামলা থেকে জামিনে এসে জহিরের উপর হামলার সুযোগ খুঁজতে থাকে রিয়াজুল।মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে জহির পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার কারণে এ হামলা চালিয়েছে। এই ঘটনার পর থেকে আহত জহিরের পরিবার সহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকার শান্তিপ্রিয় মানুষ রিয়াজুল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।



