তেলিগাতী-বণিকপাড়ায় কলেজ মসজিদসহ কয়েকশ’ বসতবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি

# বিলডাকাতিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় পানি নিষ্কাশন ব্যবস্থা হুমকির মুখে #
# প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি, গাছ উপড়ে ৩৩হাজার ভোল্টের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন #
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী এবং দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়ায় মসজিদ, কলেজসহ কয়েকশত বসতবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রিমালের তান্ডবে এই অঞ্চলের গাছ উপড়ে বিদ্যুতের ৩৩হাজার ভোল্টের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে এই অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
খুলনার উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাতে আড়ংঘটা থানাধিন তেলিগাতী, দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া, বুচিতলা, কান্দরে মসজিদ, কলেজসহ কয়েকশত কাচাঁ বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। ঘূর্ণিঝড় রিমালে আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বাইপাসের খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল রশিদ বিশ্বাস। তিনি জানান, ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে প্রতিষ্ঠানে আধাপাকা চারটি শ্রেনী কক্ষ সম্পুন্ন ভেঙ্গে গেছে। ঢালাই পিলারের উপর টিনের ছাউনি দেওয়া ১শত ফিটের উপরে একচালা শ্রেণী কক্ষ ভেঙ্গেগেছে এছাড়াও কলেজের প্রধান ফটকের গেটটি ক্ষতিগ্রস্থ হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় তিন লক্ষাধিক টাকা। অধ্যক্ষ আব্দুর রশিদ জানায়, কলেজে ভর্তি চলছে সামনে ক্লাস শুরু হবে এই মুহুর্তে যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে উঠতে কিছুটা বেগ পেতে হবে।
যোগিপোল ১নং ওয়ার্ডের মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো জানিয়েছেন তেলিগাতী ফকিরপাড়া বাগে জান্নাত মসজিদ সংলগ্নে একটি শিরিস গাছ উপড়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারের উপর পড়ে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহত্তর তেলিগাতীসহ পার্শবর্তি এলাকা প্রায় ১২ ঘন্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এছাড়াও বিলডাকাতিয়ার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যোগিপোল ২নং ওয়ার্ড মেম্বর জিএম এনামুল কবির জানিয়েছেন, ওয়ার্ডের বাইতুল হামিদ জামে মসজিদের টিনের চালসহ মসজিদের মাইক ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে মসজিদটির। তিনি জানান, এছাড়াও বুচিতলা এলাকার কয়েকশত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মো. ফয়সাল হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়ায় প্রায় তিন শতাধিক কাচাঘর ভেঙ্গে গেছে। এলাকার শেখ আব্দুর রশিদ, শহিদ ঢালী, জব্বার, খবির হোসেনসহ বেশ কয়েকজনের বাড়ীতে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি জানান, মহেশ্বরপাশা বনিকপাড়া, উত্তর বনিকপাড়া, কান্দরসহ পার্শবর্তি এলাকার প্রায় ৫শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সুষ্ট ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এই অঞ্চলের বৃষ্টির পানি নামতে না পারায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘুর্ণিঝড় রিমাল পরবর্তি বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখাগেছে, ঘূণিঝড়ের ফলে তেলিগাতী এবং বনিকপাড়া এলাকার প্রায় দুই শতাধিক টিনের ঘরের চাল উড়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে গোয়ালঘরসহ গাছগাছালির। তেলিগাতী বাইপাসসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে সড়কের উপর পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস. থানা পুলিশ সহ সংশ্লিষ্টরা দ্রুত অপসারন করে চলাচল ব্যবস্থা স্বাভাবিক করে। এছাড়া কয়েক ঘন্টার বৃষ্টিপাতে কুয়েট কর্মচারীদের আবাসিক এলাকা, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি জিএম এনামুল কবির বলেন, এই অঞ্চলের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা, বর্ষা মৌসুম আসলেই তেলিগাতী-খানাবাড়ী অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান গুলো পানিতে তলিয়ে পানিবন্ধি হয়ে পড়ে। তিনি জানান, বিলডাকাতিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে ফসলি এবং নিচু জমিতে বালু ভরাট করায় এই অঞ্চলের পানি বের হতে পারছে না। সুষ্ট ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মধ্যে দিয়ে পানি নিস্কাশন ব্যবস্থা না করে এ ভাবে বিলডাকাতিয়ায় প্রতিষ্ঠান গুলো গড়ে উঠলে আগামীতে এই অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থায় চরম হুমকির মুখে পড়বে। সামন্য বৃষ্টিপাতে এই অঞ্চলের রা¯তাঘাট তলিয়ে বাসাবাড়ীর মধ্যে পানি ঢুকে স্থায়ীভাবে পানিবন্দি হয়ে পড়বে এই অঞ্চলের হাজার হাজার মানুষ।



