স্থানীয় সংবাদ

খানাবাড়ী গার্লস স্কুলের গেট ও বাউন্ডারী ওয়াল ধ্বসে ব্যাপক ক্ষতি

# ঘূর্ণিঝড় রিমালের প্রভাব #
# হেলে পড়া বাউন্ডারী শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকিপুর্ণ #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেটে গেলেও একে একে বেরিয়ে আসতে শুরু করেছে এর ভয়াবহতা এবং বিভিন্ন অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমান। ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাতে আড়ংঘটা থানাধিন খানাবাড়ী গালর্স হাই স্কুলের সীমানা প্রাচীর এবং গেটের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ রহিম জানিয়েছেন, ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে প্রতিষ্ঠানে নিরাপত্তার সীমানার প্রাচীর এবং দক্ষিণ পাশের গেটের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব সাইডের গেট এবং বাউন্ডারী ওয়ালের উপর একটি গাছ উপড়ে পড়ে গেটসহ প্রায় ২০/২৫ ফিট বাউন্ডারী ওয়াল সম্পুন্ন ধ্বসে পড়েছে। এছাড়াও বিদ্যালয়ের দক্ষিণ পাশের প্রায় ১শ ফিট বাউন্ডারী ওয়াল হেলে পড়েছে। যে কোন মুহুর্তে এই ওয়ালটিও ধ্বসে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিদ্যালয়ের সীমানার প্রাচীরটি ভেঙ্গে পড়ায় বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা যেমনি বিঘœ সৃষ্টি হবে তেমনি হেলে পড়া সীমানার ওয়াল আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি বাউন্ডারীর মধ্যে থাকা খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য চরম বিপদজনক। প্রধান শিক্ষক জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে বালিকা বিদ্যালয়ের গেটসহ বাউন্ডারী ওয়াল সংষ্কার করা না হলে শিক্ষার্থীদের নিরাপত্তায় বিঘœ সৃষ্টি হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ট শিক্ষার পরিবেশ তৈরীতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামন করেন তিনি। প্রধান শিক্ষক জানান ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে বিদ্যালয়ের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বিষয়টি সংশ্লিষ্টদেরকে অবহতি করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button