স্থানীয় সংবাদ

ব্যক্তি মালিকানাধীন স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের নাম মাত্র বেতন

শেখ ফেরদৌস রহমান ঃ নগরীর অলিতে গলিতে পাড়া মহল্লায় দেখা যায় ব্যাক্তি মালিকানাধীন শিশু শিক্ষা প্রতিষ্ঠান। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকাদের দেয়া হচ্ছে নাম মাত্র সম্মানি। তবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক তিনি প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এক প্রকারের আঙ্গুল ফুলে কলা গাছ। সোনামণী কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা নাম না প্রকাশ করবার শর্তে বলেন, আমি এখানে প্রায় দুই বছর ধরে কর্মরত আছি বেতন পাই ৩০০০ টাকা । তবে ক্লাসের বাহিরে অতিরিক্ত সময় কয়েকটা শিক্ষার্থীকে পড়ানো হয় তার থেকে কিছু বাড়তি আয় দিয়ে চলে। নগরীর মুজগুন্নী অংকুর কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক নাম প্রকাশ না করবার শর্তে বলেন বেতন যা পাই সেই সেই টাকা দিয়ে আমার বাড়ী থেকে স্কুলের আসার খরচ ও হয়না শুধু মাত্র স্কুলের বাহিরে শিক্ষর্থীদের টিউশনি করিয়ে বেশ কিছু টাকা পাই তানা হলে এত কম বেতনে টাকার চাকুরী কেউ করে বলেন। এ বিষয়ে সচেতন নাগরীক ও শ্রমিক সংগঠনের নেতা মোঃ খালিদ হোসেন বলেন, একটি শিক্ষককে মাসে যদি তিন হাজার টাকা সম্মানি দেয়া হয়। তাহলে প্রতিদিন তার পারিশ্রমিক মাত্র একশ টাকা। এই নগণ্য বেতন দিয়ে তার জীবনযাপন করা খুবই কঠিন। এক্ষেত্রে অনেকে স্কুলের শিক্ষার্থীদের কোচিং করিয়ে কিছু বাড়তী উপার্জন করে। তবে সরকারীভাবে মনিটরিং এর মাধ্যমে তাদের একটি সম্মানজনক বেতনের ব্যবস্থা করা উচিত। এদিকে খুলনা প্রাথমিক শিক্ষা অফিসে অনুসন্ধানে দেখা যায় খুলনায় প্রায় শতকরা ৯০ ভাগ কিন্ডার গার্ডেনের কোন অনুমোদন নেই। বাকি সব গুলো কিন্ডার গার্ডেনে স্কুলের শুধু মাত্র আবেদন ফরম জমা দেয়া আছে। এ দিকে সরকারীভাবে প্রতিটি বেসরকারী স্কুলের নিবন্ধন করতে হবে। এসব স্কুলে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রানালয়ের নির্দেশনার নিয়ম নীতি কোন প্রকার তোয়াক্কা না করে এসব প্রাইভেট স্কুলের পরিচালনা কমিটিতে স্থানীয় রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সভাপতি বা স্কুলের কোন পদবী বানিয়ে এক প্রকার পেশি শক্তি জোর দিয়ে এসকল কিন্ডার গার্ডেন স্কুলের রমরমা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন কতিপয় ব্যক্তি। এবিষয়ে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় এর উপঃ পরিচালক মোঃ মোসলেম উদ্দিন বলেন, সরকারী রেজিষ্টশন ছাড়া কেউ কোন প্রাইভেট স্কুল চালাতে পারবেনা খুলনায় প্রায় অধিকাংশ কিন্ডার গার্ডেনের শাধু মাত্র আবেদন ফরম জমা দিয়েছে। আমরা ইতোমধ্যে খুলনা বিভাগে মোট ৩৭২টির মত এসব ব্যাক্তি মালিকানাধীন স্কুলে অনুমোদন দিয়েছি। বাকি গুলো পক্রিয়া আছে। তবে আমাদের জনবল সংকট থাকায় নিয়মিত তদারকি করতে পারছিনা। তবে রেজিষ্টেশন ছাড়া যে স্কুল পরিচালনা করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button