স্থানীয় সংবাদ

শেখ সুজনের মায়ের মৃত্যুতে খালিশপুর সাংবাদিক সংস্থার দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার নগরীর খালিশপুরে ১০নং ওয়ার্ড চিত্রালী বাজার দারুস সালাম জামে মসজিদে বাদ আছর খুলনা মহানগর যুবলীগের সু-যোগ্য সাধারন সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের মমতাময়ী মা রিজিয়া বেগমের মৃত্যুতে খালিশপুর সাংবাদিক সংস্থার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ও বাংলার বজ্রকণ্ঠের সম্পাদক রেজাউল করিম বাবুল, বিশিষ্ট সাংবাদিক আবু হোসেন বাবু, খালিশপুর সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ গোলাম কিবরীয়া আশা, খালিশপুর সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক, মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর, সাংবাদিকগণ সাহাবাজ খান, সহ-সভাপতি মনজুর মোরশেদ টিপু, মশিউর রহমান বাবু, শফিকুর রহমান, সাইফুল ইসলাম, ডা: আলম, মেহেদী, সুলতান, মোঃ স্বাধীন, মিতুল, ইসরাফিল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মারুফ হাসান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button