স্থানীয় সংবাদ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যানবাহন ও নৌযান চলাচলে কেএমপির গণবিজ্ঞপ্তি

তথ্য বিববরণী ঃ আগামী ৫ জুন চতুর্থ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যানবাহন ও নৌ-যান চলাচলের বিষয়ে নি¤œরূপ নির্দেশনা জারি করা হয়েছে। ভোট গ্রহণের দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৪ জুন দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৫ জুন-২০২৪ মধ্যরাত ১২টা পর্যন্ত খুলনা জেলার নির্বাচনি এলাকায় (লবনচরা ও হরিণটানা থানাধীন জলমা ইউনিয়ন) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন চালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নির্বাচন এলাকায় ৩ জুন-২০২৪ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৬ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
উল্লেখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচপত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সাথে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচপত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন/নৌ-যান চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এআদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button