স্থানীয় সংবাদ

পাটকেলঘাটায় বাঁশের সাকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

মতিউর রহমান, পাটকেলঘাটা প্রতিনিধি ঃ পাটকেলঘাটায় কপোতাক্ষ নদীর বাঁশের সাকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে অর্ধশতাধিক গ্রামের মানুষ । সূত্রে প্রকাশ পাটকেলঘাটা থানার কলাতলা দিয়ে কোমরপুর পার হতে দীর্ঘদিন যাবত একটি বাঁশের সাকোর উপর দিয়ে মানুষ চলাচল করে । বাঁশের সাকো টি সরু ও উঁচু নিচু হওয়াই মানুষের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় । এছাড়া রাতের বেলায় চলাচলের জন্য কোন আলোর ব্যবস্থা নেই । এই বাঁশের সাকোর উপর দিয়ে চলাচলের জন্য জন প্রতি গুনতে হয় ৫ টাকা নিলে ও যেতে হয় জীবনের ঝুঁকি নিয়ে । এছাড়া বাইসাইকেল-মটরসাইকেল ৫/১০ টাকা,খালি ভ্যান ২০ টাকা ও মালবাহী ভ্যান ১০০/৩০০ টাকা পর্যন্ত নেওয়া হয় বলে জানা গেছে। প্রতি বছর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মধু মেলায় হাজার হাজার মানুষ এ বাঁশের সাকোর উপর দিয়ে পারাপার হতে দেখা যায় । কয়েক বার সাকোর উপর থেকে মানুষ নদীতে পড়ে যেতে শোনা গেছে । তাই এলাকাবাসির দাবি,যাহাতে বাঁশের সাকো বাদ দিয়ে ব্রীজের সুব্যবস্থা হয় তার জন্য উদ্ধতম কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button