স্থানীয় সংবাদ

যশোর নির্বাচনী বিধি নিষেধের আওতায় দুই শতাধিক মোটরসাইকেল জব্দ

যশোর ব্যুরো ঃ নির্বাচনী বিধি নিষেধ উপেক্ষা করে নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচল করায় মঙ্গলবার সকাল থেকে যশোর ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে দুই শতাধিক মোটর সাইকেল জব্দ করেছেন। জব্দকৃত মোটর সাইকেলগুলি যশোর সদর উপজেলার নির্বাচনের পরের দিন ৬ জুন ছাড়া হতে পারে বলে ট্রাফিক সূত্রগুলো জানিয়েছেন।
মঙ্গলবার ৪ জুন সকাল থেকে যশোর শহরের জেল রোডস্থ ট্রাফিক অফিসের সামনে ও শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের কয়েকটি টিম চেক পোষ্ট বসায়। এ সময় চলাচলরত মোটর সাইকেল থামিয়ে মোটর সাইকেল আরোহীকে আটক স্লিপ ধরিয়ে দেন। তবে চলাচলরত মোটর সাইকেল আরোহীরা অভিযোগ করেন,যশোর সদর উপজেলা নির্বাচনে নির্বাচনী আচারণ বিধি নিষেধ থাকায় মোটর সাইকেল চলাচল করবেন না এমন মাইকিং করার প্রয়োজন ছিল। মাইকিং ছাড়া মোটর সাইকেল জব্দ করায় আরোহীরা ক্ষোভ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button