স্থানীয় সংবাদ

তৌহিদ চাকলাদার ফন্টু চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও বাশিনুর নাহার ঝুমুর ভাইস চেয়ারম্যান

# ৪র্থ ধাপে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন #

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের নির্বাচনে যশোর সদর উপজেলায় বুধবার ৫ জুন উৎসব মুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেলের প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টু ৫৭,৯১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ার পেয়েছেন ৫৫,৬১০ ভোট। দোয়াত কলম প্রতীকের আনোয়ার হোসেন বিপুল পান ৩৬,৬১১ ভোট, কাপ পিরিচ প্রতীকের শফিকুল ইসলাম জুয়েল পান ১৪,১৫৯ ভোট, আনারস প্রতীকের মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী পান ১২,৫৪৬ ভোট, শালিক পাখি প্রতীকের মোহিত কুমার নাথ ৯,৯০৪ ভোট, জোড়া ফুল প্রতীকের শাহারুল ইসলাম পান ৮,৫০৬ ও হেলি কপ্টার প্রতীকের আ,ন,ম আরিফুল ইসলাম পান ৬,২১৯ ভোট। ভাইস চেয়ারম্যান পুরুষ টিউবওয়েল প্রতীকের সুলতান মাহমুদ বিপুল ৮৩,২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীকের কামাল খাঁন পান ৪৫,২৫৩ ভোট। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১,১৩,৫৯২ ভোট পেয়ে ফুটবল প্রতীকের বাশিনুর রহমান ঝুমুর নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বি কসল প্রতীকের জ্যোৎ¯œা আরা বেগম পেয়েছেন ৫৪,৯৩৭ ভোট। ভোট গ্রহন শেষে বুধবার রাতে বেসরকারি ফলাফল ঘোষনা করেন যশোর জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সর্তকতার মধ্যে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ উপজেলার ২১৯ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহন চলাচালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার একটি কেন্দ্রে ভোটারদের মধ্যে বিভ্রান্তিমূলক তথ্য ও কেন্দ্রে ঢুকে ভোটারদের অযথা ছবি তোলা ভোটকে প্রশ্ন বিদ্ধ করার অভিযোগে দুই ভূয়া সাংবাদিকদের গ্রেফতার করেছে বলে জেলা পুলিশ দাবি করেছেন। এরা হচ্ছে,শারমিন আরা ও শামসুর রহমান নিরব। শারমিন আরা ঝিনাইদহ জেলার সদর উপজেলার হামদো গ্রামের মৃত মকবুল হোসেনের মেয়ে ও নিরব যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ছেলে পুলিশ জানিয়েছেন। বুধবার ৫ জুন সকাল ৮ টা থেকে যশোর জেলার সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ২১৯টি কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। আইন শ্ঙ্খৃলা বাহিনীর পর্যাপ্ত কর্মকর্তা ও সদস্যরা ভোট কেন্দ্রের ভিতর ও বাইরে দায়িত্ব পালন করতে দেখা যায়। ভোটারগন শান্তিপূর্নভাবে তাদের পছন্দর ব্যক্তিকে ভোট প্রদানে যাতে কোন বাধা কিংবা হুমকির মুখে না পড়েন তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। উপজেলার যশোর পৌরসভা ও ১নং ইউনিয়ন হৈবতপুর,২নং লেবুতলা,৩নং ইছালী,৪নং নওয়াপাড়া,৫নং উপশহর,৬নং কাশিমপুর,৭নং চুড়মানকাঠি,৮নং দেয়াড়া,৯নং আরবপুর,১০নং চাঁচড়া,১১নং রামনগর,১২নং ফতেপুর,১৩নং কচুয়া,১৪নং নরেন্দ্রপুর ও ১৫নং ইউনিয়ন বসুন্দিয়া ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৭৪২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩লাখ ৪ হাজার ৭৩০জন ও মহিলা ভোটার ৩লাখ ৩ হাজার ৫২জন। ভোট গ্রহন চলাচালে কোথাও তেমন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button