স্থানীয় সংবাদ
খালিশপুর স্যাটেলাইট হাই স্কুলে পরিবেশ সুরক্ষা মঞ্চের গাছের চারা রোপন

স্টাফ রিপোর্টারঃ পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার আয়োজনে বৃহস্পতিবার সকালে খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হক খাঁন, বক্তৃতা করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য অজান্তা দাস, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, খলিলুর রহমান সুমন প্রমূখ। এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনাতামূলক লিপলেট বিতরণ করা হয়। লিফলেট পাঠ করেন অত্র বিদ্যালয়ের ছাত্র রেইন আহমেদ মৃধা। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা মঞ্চ এ কর্মসূচী পালন করে।



