জীবনের নিরাপত্তা চেয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ জীবনের নিরাপত্তা ও পিতার সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। গতকাল ৬ জুন বেলা একটাই খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোহিনুর বেগম। তিনি তার বক্তব্যে বলেন, আমি কোহিনুর বেগম, পিতা- মৃতঃ কাজী ফজলুল হক, বি/১৪, রোড নং-১১৭, খালিশপুর আবাসিক এলাকা, থানা- খালিশপুর খুলনা। আমার ভাইয়েরা আমার পিতার সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমাকে হত্যা করার চেষ্টা করছে। এর আগে প্রায় ৩০ বছর পূর্বে ভাইদের অত্যাচার সইতে না পেরে আমার ছোট ভাই কাজী মোস্তাফিজুল হক রিপন আত্মহত্যা করেন। আমার মায়ের সম্পত্তি আত্মসাৎ এর জন্য আমার বৃদ্ধ মাতা জাকিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে চিকিৎসার অনিয়ম ও অবহেলা করছেন। কাজী মাহবুবুল হক খোকন, কাজী মাহফুজুল হক, (স্বাধীন), কাজী মঈনুল হক লিটন ও আমার বড় ভাইয়ের বউ উম্মে সালমা জাহান লুনা। এরা আমার পিতা চাকুরী থেকে এলপিআর যাবার পরে বাবার উপরেও শারীরিক ও মানষিক নির্যাতন করে ওয়ারিশদের সকল অর্থ এবং পিতার গ্রামের বাড়ীর যাবতীয় সম্পত্তি জোর করে দখল করে নেয়। মা অসুস্থ জানতে পেরে ঢাকা থেকে আমি জরুরী ভিত্তিতে আমার ভাই কাজী মাহবুবুল হকের ভাড়া করা বাসায় মাকে দেখতে ও চিকিৎসা করা নোর জন্য আসি। মায়ের শেষ সময় তার পাশে থেকে তার যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু ভাইদের অসৎ উদ্দেশ্য বুঝতে পারিনি গত ১৮ মে ২০২৪ তারিখ সকাল অনুমানিক সাড়ে ৯ টায় বড় ভাইয়ের বউ উম্মে সালমা জাহান লুনা সহ ভাইরা মিলে বিভিন্ন ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে।
কাজী মাহবুবুল হক খোকনের হুকুমে দুই ভাই ও ভাবি আমাকে মারপিট শুরু করে। কাজী মাহফুজুল হক, স্বাধীন মায়ের ঘরের আলমারীর চাবি নিয়া আলমারী খুলে (ত্রিশ ভরি) স্বর্ণ ও নগদ দুই লক্ষ টাকা জোর করে নিয়ে যায়। এ সময় আমাকে বেধড়ক মারপিট করলে আমার ডাক চিৎকারে বুলবুলি বেগম ও জাহানারা বেগম আমাকে উদ্ধার করে। পরে আমাকে স্থানীয় একটি ডিসপেনসারীতে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। কিন্তু আমার শারীরিক অবস্থার অবনতি হলে রাত্র আনুমানিক ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ২১ মে ২০২৪ তারিখ পর্যন্ত চিকিৎসা গ্রহনের পর কিছুটা সুস্থ্য হয়ে খালিশপুর থানায় মামলা করার জন্য যাই তখন থানা পুলিশ আমার ভাইয়েদের পক্ষ নিয়ে আমার কোন অভিযোগ নেয়নি। আমার মায়ের চিকিৎসা ও সেবা করতে চাই। প্রশাসনের কাছে জীবনে নিরাপত্তা চেয়ে সহযোগিতা কামনা করছি।



