স্থানীয় সংবাদ

যশোরে গভীর রাতে এক যুবককে গুলি করে হত্যা

যশোর ব্যুরো ঃ বৃহস্পতিবার ৬ জুন গভীর রাতে যশোর সদরের বাহাদুরপুর তেঁতুলতলা মোড় এলাকায় আলী হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দূবৃর্ত্ততরা। সে যুবলীগ কর্মী ও বাহাদুরপুরের আব্দুর রহমান ওরফে রহমত আলীর ছেলে। মৃত্যুর ব্যাপারে বিভিন্ন তথ্য মিলেছে।
প্রত্যক্ষদর্শী,বাহাদুরপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে সোহান সাংবাদিকদের জানান,বৃহস্পতিবার রাতে মোটর সাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে রাতে কিসমত নওয়াপাড়া এলাকায় আলী হোসেন,সোহান ও নয়ন এক আনন্দ পিকনিকে যোগ দিয়ে বাড়িতে মোটর সাইকেল যোগে ফিরছিলেন। আলী হোসেন মোটর সাইকেল চালাচ্ছিল সোহান মাঝখানে ও নয়ন পিছনে বসে ছিলেন। তাদের মোটর সাইকেলটি রাত সাড়ে ১১ টার পর বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কিসমত নওয়াপাড়া মফবেল হোসেনের ছেলে নবাবসহ দু’জন এক মোটর সাইকেলে আলী হোসেনকে অনুসরণ করে গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলি আলী হোসেনের মাথার পিছনে ও পিঠে বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন নবাব তার সহযোগী এক জনের মোটর সাইকেলে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় আলী হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। গুলিবিদ্ধর ব্যাপারে নিহত আলী হোসেনের পরিবার জানিয়েছেন, গত ৫ জুন সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেলের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা কাজ করছিলেন আলী হোসেন। পরিবারের দাবি এর জেরেই প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
স্থানীয় বিভিন্ন সূত্রগুলো বলেছেন, আলী হোসেনের সাথে আঞ্চলিক আধিপত্য বিস্তারসহ নদী থেকে বালি কাটাসহ বিভিন্ন কারনে নবাবসহ তার লোকজনের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
অপর একটি সূত্র বলেছে, আলী হোসেন মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে রাতে ওই এলাকায় মোটরসাইকেলের বিজয় উপলক্ষে এক পিকনিকের আয়োজন শেষে বাড়ি ফিরছিলেন আলী হোসেনসহ তার সহযোগী দু’জন। প্রতিমধ্যে তেঁতুলতলা মোড় নামক স্থানে পৌছালে ৪/৫জন যুবক তাকে ধাওয়া করে। এ সময় আলী হোসেনকে ধরে মাথায় গুলি করে পালিয়ে যায় দূবৃর্ত্তরা ।
এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মো: সুজায়েত জানান, ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুইটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এছাড়াও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। কি কারণে এ হত্যাকান্ড এখনি বলা যাচ্ছেনা। নবাবকে ধরতে জেলা পুলিশসহ র‌্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছেন। নবাবসহ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে অচিরেই গ্রেফতার করা হবে বলে পুলিশের সূত্রগুলো জানিয়েছেন। গত ৫ই জুন যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচত্তর উত্তেজনা বাড়ছে বলে সাধারণ জনগণ জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আলী হোসেনেরন লাশের ময়না তদন্ত শুক্রবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button