স্থানীয় সংবাদ

নগরীর ১১৭ পিস ইয়াবা গাঁজাসহ সাত মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো– নগরীর কেডিএ আবাসিকের মোঃ আলমের ছেলে মোঃ মোস্তাকিম(২৪), খারাবাদ বাইনতলা বটিয়াঘাটার মোক্তার গাজীর ছেলে মফিজুল ইসলাম(৩৩), খারাবাদ বাইনতলা বটিয়াঘাটার মিজান মল্লিকের ছেলে মোঃ ইমরান মল্লিক(১৯), খালিশপুর মেগার মোড়ের বাসিন্দা মৃত: ইদ্রিস আলী মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়া(৪৬), রেলিগেটের মৃত: সিরাজুল ইসলামের ছেলে মোঃ কামাল হোসেন(৩৭), নিরাল আবাসিকের মনিরুজ্জামান মোল্যার ছেলে মোঃ বিপ্লব মোল্যা(৩৭), আলমনগর মধ্যপাড়ার মোস্তফা শেখের ছেলে জহিরুল ইসলাম পলাশ(৩৫)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩০০ গ্রাম গাঁজা এবং ১১৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button