স্থানীয় সংবাদ

নড়াইলে মোটরসাইকেলের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ

নাহিদ শেখ নামে (২০) এক কিশোরের মৃত্যু

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কের সদর উপজেলার হাইয়াইখালী ব্রীজ এলাকায় মোটর সাইকেল সাথে পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে নাহিদ শেখ নামে (২০) এক কিশোর এর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে সদর উপজেলা আউরিয়া ইউনিয়নের হাইয়াই খালী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ইশানগাতি গ্রামের ওহিদ শেখ এর ছেলে। পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, নাহিদ মোটর সাইকেল যোগে নড়াইল শহর এর তার চাচার বাড়ী থেকে লোহাগড়ার ইশানগাতি নিজের বাড়ী যাওয়ার পথে বিপরীত দিক থেকে লোহাগড়া হতে নড়াইল গামি একটি পিকআপের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button