স্থানীয় সংবাদ

কেইউজে’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের সালাহউদ্দিন জুয়েল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নব-নির্বাচিত নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টায় সংসদ সদস্য’র বাসভবনে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংসদ সদস্য সাংবাদিকদের মিষ্টিমুখ করান। মতবিনিময়কালে নব-নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খুলনা সাংবাদিক ইউনিয়ন সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ও স্বপক্ষের শক্তি হিসেবে এগিয়ে নিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ইউনিয়নের বিদায়ী সভাপতি ফারুক আহমেদ, ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, বিদায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি শামীম আশরাফ শেলী, বিমল সাহা, যুগ্ম-সম্পাদক এসএম ফরিদ রানা, কোষাধ্যক্ষ মোঃ হাসানুর রহমান তানজির, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক শেখ কামরুল আহসান, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, নির্বাহী সদস্য দিলীপ বর্মন, এসএম নূর হাসান জনি ও এলিন হুসাইন অন্তর, এছাড়া উপস্থিত ছিলেন শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মোঃ সেলিম, আতিয়ার রহমান তরফদার, তুফান গাইন, মোঃ সোহেল রানা, মোঃ এজাজ আলী, এম রোমানিয়া, মোঃ আল-আমিন শেখ প্রমুখ। মতবিনিময়কালে সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের সকল কর্মকা- সঠিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button