স্থানীয় সংবাদ

চিতলমারী উপজেলায় রাস্তায় কৃষি খামার প্রজেক্ট ম্যানেজারকে মারপিট

১০ লাখ টাকা ছিনতাই : আটক ১

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় রাস্তায় প্রকাশ্য দিবালোকে মহিবুল্লাহ শিকদার (৪৩) নামের একজন প্রজেক্ট ম্যানেজার কে মারপিট করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দ্বুৃর্ত্তরা। মহিবুল্লাহ শিকদার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নির্মাণাধীন সরকারি কৃষি খামার প্রজেক্টের ম্যানেজার এবং মোল্লাহাট উপজেলার চর-আটজুড়ি গ্রামের বাসিন্দা। মহিবুল্লাহ কে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। শুক্রবার এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তালহা ইবনে হুসাইন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক তালহা চিতলমারী উপজেলার কুরমণি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। আর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার বাংলা বাজারের গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে । ঘটনা বিষয়ে শনিবার সকালে জানা গেছে, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর আটজুড়ী গ্রামের মহিব্বুলাহ শিকদার পিরোজপুর নাজিরপুর উপজেলার নতুন রাস্তার মোড় নামক স্থানে নির্মাণাধীন সরকারি কৃষি খামার প্রজেক্টের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। ঘটনার দিন নিজ গ্রামের বাড়ী থেকে মটরসাইকেলযোগে প্রজেক্টে যাওয়ার সময় তালহা সহ অজ্ঞাত নামা ৭/৮ দুস্কৃতিকারী ঘটনাস্থলে তার গতিরোধ করে । এ সময় ম্যানেজারের কাছে থাকা নগদ ১০ লাখ টাকার ব্যাগ চায় দুস্কৃতিকারীরা। উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়া হামলা চালায় তারা। এ সময় টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় দুস্কৃতিকারীরা। পরে আশপাশের লোকজন এসে ভিকটিম মহিব্বুলাহ’কে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। এখানে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়। এ বিষয়ে চিতলমারী থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় তালহা নামে এক জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। ছিনতাই ঘটনায় অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button