স্থানীয় সংবাদ
নগরীতে গাঁজা ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর মফস্বল মোড় খালিশপুরের বাসিন্দা শাহজাহান তালুকদারের ছেলে হালিম তালুকদার(৪৫), এস লাইন এস-৯৮ হাইজিং স্টেটের বাসিন্দা ওসমান হোসেনের ছেলে মোঃ একরাম হোসেন বাপ্পী(২৩), বঙ্গবাসির বাসিন্দা নেছার উদ্দিনের ছেলে মোঃ সাকিবুল হাসান সেকু(২৪), মশিয়ালী মধ্যপাড়ার বাসিন্দা মৃত: আজিবর শেখের ছেলে মোঃ মিলন শেখ(২৬), পিটিআই মোড়ের আবু সাঈদ বাবুর ছেলে হাসিবুর রহমান রাতুল(২৮)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



