স্থানীয় সংবাদ

নগরীতে মদ ইয়াবা নগদ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর বার্মাশীল রোডের মৃত: বনমালী বিশ্বাসের ছেলে লক্ষণ বিশ্বাস(৩০), দেয়ানা মধ্যপাড়ার বাসিন্দা মৃত: ইন জাহের কাজী ওরফে মোঃ ইউনুস কাজীর ছেলে মোঃ টিপু সুলতান(৫১), শেরের মোড়ের মৃত: শেখ শের আলীর ছেলে শেখ লিয়াকত(৫২)। এদেরকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২০ লিটার মদ, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩,২১০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button