স্থানীয় সংবাদ

মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানকেও একযোগে কাজ করতে হবে : মোহাম্মদ মাহফুজুর রহমান

# খুলনা মহানগরী জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের মাদক বিরোধী দিবসের সমাবেশ ও র‌্যালী #

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “খুলনাতে মাদক একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। বিশেষ করে শহর এলাকায় খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজী ও বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে মাদকের সরাসরি সম্পর্ক রয়েছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানকেও একযোগে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “পরিকল্পিতভাবে যুবসমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে তাদের ধ্বংস করার অপচেষ্টা চলছে। দেশের ভবিষ্যৎ রক্ষায় যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।” তিনি বলেন, “প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রত্যেকের দায়িত্ব রয়েছে মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করার। জনগণ একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুববিভাগের আহ্বান আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং একটি মাদকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই।” শনিবার (২৭ জুন) বিকেলে খুলনা নিউ মার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগরী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি হামিদুল ইসলাম খানের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জামায়াতের অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মো. আব্দুল গফুর, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন ও মুশাররফ আনসারী, ইসলামীর ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি ইসরাফিল হোসেন, খুলনা সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, যুব বিভাগের হরিণটানা থানা সভাপতি রফিকুল ইসলাম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট আওসাফুর রহমান ও সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, বেলাল জামান, হেলাল উদ্দিন, হায়দার আলী নিরু প্রমুখ। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী ও সমাবেশে মহানগরী জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী, যুবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মহানগরী আমীর আরও বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে ইসলামী জ্ঞান অর্জন ও তার অনুশীলনের বিকল্প নেই। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মাদকের ছোবলে সীতাকু-ের কিশোর-যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ সমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মূল করা অপরিহার্য।
সভাপতির বক্তব্যে মুকাররম আনসারী বলেন, প্রশাসন দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে জামায়াতের যুবশক্তির সহযোগিতা গ্রহণ করলে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী করা সম্ভব। এ জন্য জামায়াতের হাজারো যুবক প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button