স্থানীয় সংবাদ

বাগেরহাটে নৌকা ডুবে জেলে নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মহিদুল শেখ (২৫) নামের একজন জেলে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকারে মোংলা উপজেলার চ্যানেলের জয়খা এলাকায় নিখোজ হয় ওই জেলে। নিঁখোজ জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের আ: রশিদ শেখের ছেলে। নিখোঁজ মহিদুল শেখের ১০ মাসের ও ২বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে বলেন, নৌ- চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ওই রুট দিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ নামে একজন সাতরে কিনারে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে শনাক্ত করনের কাজ চলমান রয়েছে। আর নিখোজ জেলেকে খুজতে ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ-পুলিশের কাজ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button