স্থানীয় সংবাদ
মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে খুলনা চেম্বারের পরিচালনা পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি ঃ ২৯ জুন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাকক্ষে মোংলা বন্দরের বিভিন্ন সমস্যা ও সেগুলো সমাধানের বিষয়াদি নিয়ে মোঃ কামাল হোসেন (উপসচিব) পরিচালক (ট্রাফিক), মোংলা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহণ মন্ত্রণালয় এবং মোঃ কুদরত আলী শেখ ডেপুটি ট্রাফিক ম্যানেজার, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট এর সাথে খুলনা চেম্বারের পরিচালনা পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা চেম্বারের উর্দ্ধতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালক ঠাকুর মোঃ শাহ্ আলম ও পরিচালক খান সাইফুল ইসলাম।



