খানজাহান আলী থানা বাৎসরিক পরিদর্শনে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

থানা-ফাঁড়ির মূল কাজ হলো সেবামূলক পুলিশিং কার্যক্রম করা
সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধিঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা ৩০ জুন রবিবার সকাল ১১ টায় খানজাহান আলী থানা বাৎসরিক পরিদর্শন করেন। কেএমপি’র খানজাহান আলী থানা পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) থানার দৈনন্দিন কার্যক্রম এবং রেজিস্টারসমূহ পর্যবেক্ষণ করেন। কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) খানজাহান আলী থানা পরিদর্শনকালে কর্মরত পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে বলেন-“আমাদের থানা-ফাঁড়ির মূল কাজ হলো সেবামূলক পুলিশিং কার্যক্রম করা। খানজাহান আলী থানার সেবামূলক কাজকে আরো এগিয়ে নেওয়া প্রচেষ্টা করতে হবে।” এছাড়াও, তিনি থানার কার্যক্রমকে আরো গতিশীল করতে পরিদর্শন শেষে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান-সহ সকল অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ আবুল বাশার-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।



