পায়গ্রাম কসবায় কালভার্ট পরিদর্শনে উপজেলা ভাইস চেয়ারম্যান

# সড়ক থেকে প্রায় ৫ ফুট উঁচু হওয়ায় জনদূর্ভোগ চরমে #
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পায়গ্রাম কসবা শীতের ঘাট মফিজ সরদারের বাড়ীর পার্শ্বে কালভার্টটি সড়কের থেকে ৫ ফুট উঁচু হওয়ায় এলাকার ভ্যান, ইজিবাইক, মোটর সাইকেল চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কালভার্টি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট কর্মসূচি ২০১৮-১৯ বাস্তবায়ন করা হয়। দীর্ঘ প্রায় ৫ বছর যাবত এলাকার মানুষের যাতায়তের চরম দুর্ভোগে পরিণতি হয়েছে। এলাকাবাসীর কালভার্টের উভয় পাশে ঢালাই করে যাতায়তের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত এত টাকা ব্যয়ে কালভার্টটি কোনো কাজেই আসেনি। সড়কের উচ্চতার সঙ্গে সংগতি না রেখে কালভার্ট নির্মাণ করায় এটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে এ এলাকার মানুষের চলাচলে কষ্ট বেড়েছে।রাস্তা থেকে ৫ ফুট উঁচুতে অবস্থিত এই কালভার্ট হেঁটে পার হওয়াও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে অনেক পথচারীর জন্য।এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত এই কালভার্ট এখন ওই এলাকার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে উক্ত কালভার্ট টি গতকাল সরেজমিনে দেখতে আসেন ফুলতলা উপজেলা পরিষদের নববির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন।

