স্থানীয় সংবাদ
নগরীর রেলওয়ে রকেট ঘাটে ব্যবসা প্রতিষ্ঠান দখল করে লুটপাট

স্টাফ রিপোর্টার ঃ নগরীর রেলওয়ে রকেট ঘাটে দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠান দখল করে লুটপাট করেছে। দুর্বৃত্তরা এ সময় ৩০/৩৫ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় বলে দোকান মালিক হাজি আঃ মজিদ মৃধা জানান। তিনি জানান, শুক্রবার দোকান বন্ধ ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা তার মেরিন খুচরা যন্ত্রাংসের দোকান দখল করেছে। তারা দোকানে তালা মেরেছে। দোকানের নাম মুছে ফেলেছে। দোকানের নাম ছিল মেসার্স নাজমা মেরিন স্টোর। ১৯নং রেলওয়ে সবুজ মার্কেট রকেট ঘাট। তিনি জানার পর সদর থানায় গেলেও গেট তালা দেয়া দেখে ফিরে আসেন।



