স্থানীয় সংবাদ

১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

খবর বিজ্ঞপ্তিঃ আগামী ১৩অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এউপলক্ষ্যে ঐদিন সকাল পৌনে নয়টায় খুলনা কালেক্টরেট চত্বর থেকে শহিদ হাদিস পার্ক পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল সোয়া নয়টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ১০টায় বয়রা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে রক্ষা পেতে একটি মহড়া অনুষ্ঠিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আগামী প্রজন্ম সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button