স্থানীয় সংবাদ
জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় উপজেলার চাষী কল্যাণ ট্রাষ্ট ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওঃ এমরান হুসাইন,বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ গাউসুল আজম হাদী, শেখ সিরাজুল ইসলাম, হাফেজ মুহাঃ আমিনুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মুহাঃ আশরাফুল আলম, অধ্যাপক গোলাম মোস্তফা, আল মুজাহিদ, সাইফুল ইসলাম,আবুল হোসেন মোড়ল প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় ।



