স্থানীয় সংবাদ

যশোরে যুবতীকে ধর্ষণের ঘটনায় মামলা

যশোর ব্যুরো ঃ বিদেশে পাঠানো ও এক পর্যায় বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীকে জোর পূর্বক ধর্ষন করার পর সে অন্তস্বত্বা হয়ে পড়েছে। এঘটনায় মঙ্গলবার কোতয়ালি থানায় অন্তস্বত্বা নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় আসামী করেন, যশোরের মণিরামপুর থানার জালালপুর গ্রামের নূর আলী বিশ^াসের ছেলে শামীম মন্ডল ওরফে আব্দুস সালাম।
মামলায় যুবতী উল্লেখ করেন, বাদি ও তার বড় ভাই বিদেশে যাওয়ার জন্য যশোর শহরের নাজির শংকরপুর এলাকার খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমানের মাধ্যমে পাসপোর্ট করায়। সেই সময় লম্পট শামীম এর সাথে বাদির পরিচয় হয়। শামীম বাদি ও তার ভাইকে বিদেশে প্রেরনের জন্য কথা বলে এবং বাদির মোবাইল নম্বর নেয়। পরে বাদির ভাইকে ৪লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে গত ১৬ জানুয়ারী মালয়েশিয়াতে পাঠায়। সে সময় বাদিকে মালয়েশিয়ায় পাঠানোর জন্য প্রলোবদ্ধ করে। এরপর থেকে শামীম বাদির সাথে মোবাইলে কথা বলতে থাকে ও বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন প্রলোভন দেখায় এবং বাদিকে বিয়ে করার প্রস্তাব দেয়। বাদির সাথে কথা বলার এক পর্যায় বাদিকে যশোর শহরে ডাকে। বাদি গত ২৫ ফেব্রুয়ারী রাত ৯ টায় যশোরে আসলে লম্পট শামীম বাদিকে নিয়ে রেলষ্টেশন রোডস্থ নিঝুম হোটেলের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে বাদির সাথে বিভিন্ন ভাবে ছবি তুলে এবং দৈহিক সহবাসের প্রস্তাব দেয়। বাদি রাজী না হলে বাদিকে ভয়ভীতি দেখায়। বাদি এক পর্যায় ভয় পেলে তাকে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সহবাস করে। এর পর শামীম বাদিকে ঢাকায় ও যশোরে বিভিন্ন লোকজনের কাছে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে একাধিক বার দৈহিক মেলামেশা করে। এভাবে বাদি কোন এক সময় গর্ভবর্তী হয়ে পড়েন তার বুঝতে পারে নাই। গত ৫ মে বাদি সৌদিতে গমন করে। বিদেশে যাওয়ার পর বাদি বুঝতে পারেন তার গর্ভে সন্তান এসেছে। বাদি বিদেশে যাওয়ার শামীম ইমোর মাধ্যমে বাদির সাথে যোগাযোগ রাখে। বাদি তার গর্ভবর্তীর কথা শামীমকে জানালে শামীম বাদিকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করে যোগাযোগ বন্ধ করে দেয়। বাদি গর্ভবর্তী হওয়ায় তিনি গত ২৯ সেপ্টেম্বর বিদেশ হতে দেশে ফেরত এসে শামীমের মোবাইলে যোগাযোগ করলে বাদির সাথে খারাপ আচারণ করে এবং ভয়ভীতি দেখিয়ে গর্ভের সন্তান নষ্ট করে ফেলতে বলে। বাদি বিষয়টি মিজানুর রহমানে সাথে যোগাযোগ করে তাকে অবহিত করে শামীমের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে বাদি ৮ মাসের গর্ভবর্তী অতিক্রম করেছে। আগামী ২৮ অক্টোবর চিকিৎসক বাদিকে সন্তান প্রসবের দিন ধার্য্য করেছেন। শামীম বাদিকে মিথ্যা আশ^াস ও প্রলোভন এবং ভয়ভীতি দেখিয়ে বাদির ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সম্পর্ক করে। যার কারনে বাদি গর্ভবর্তী হয়ে পরায় সামাজিকভাবে হেয় পতিপন্ন হচ্ছি। যার কারনে গর্ভবর্তী সন্তানের পিতৃপরিচয়সহ শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য মামলা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button