স্থানীয় সংবাদ

কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় ধর্ষণ চেষ্টা ও জীবননাশের হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাগবা গ্রামের রবিউল ইসলাম। বৃহস্পতিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রবিউল ইসলাম জানান, গত ৮ অক্টোবর হড্ডা গ্রামের মোঃ ফজলু মোল্যার ছেলে সবুজ মোল্লা সংবাদ সম্মেলনের মাধ্যামে ধর্ষণ চেষ্টা ও জীবননাশের হুমকি ধামকির অভিযোগে আমার বিরুদ্ধে কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ করেন। তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হচ্ছে, আমি দীর্ঘদিন ধরিয়া দেশের বিভিন্ন ইট ভাটায় শ্রমিক সরদারের কাজ করে আসিতেছি। হড্ডা গ্রামের সবুজ মোল্লা ও তার স্ত্রী ঝর্ণা খাতুন সহ ১০ জন লেবার সরবরাহ করবে বলে অনুনয় বিনয় করিতে থাকে কিন্তু আমি রাজি হয়নি।পরে চলতি বছরের জন্য ১শ টাকা মূল্যমানের নন জুডিশিয়াল ০৬টি ষ্ট্যাম্পের মাধ্যমে তাদের সাথে সাবে কাজ দেই। এ সময় দাদন হিসেবে সবুজকে ৩ লক্ষ টাকা, ঝর্ণা খাতুন কে ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করি। বর্তমানে ইট ভাটার মৌসুম শুরু হইলে আমি সবুজ ও ঝর্ণা খাতুন কে আমার ইট ভাটায় লেবার সরবরাহের জন্য বলিলে সবুজ ও ঝর্ণা খাতুন আমার ইট ভাটার লেবার সরবরাহ করিবে না বলে জানায়। এমতাবস্থায় আমি সবুজ ও ঝর্ণা খাতুন এর নিকট আমার দাদনের টাকা ফেরত চাহিলে সবুজ ও ঝর্ণা খাতুন আমার পাওনা টাকা আজ ফেরত দিবে, কাল ফেরত দিবে মর্মে ঘুরাইতে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button