স্থানীয় সংবাদ

সন্ত্রাসী মাদকসেবী জাফরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ সন্ত্রাসী মাদকসেবী জাফর বিশ্বাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আহাম্মদ কবীর। বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে তার স্ত্রী আফসানা হোসেনের পক্ষে আহাম্মদ কবির লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, তিনি ৬নং মির্জাপুর রোড খুলনার বাসিন্দা। বয়রায় আজিজের মোড়ে তার একটি ১২.৫ শতক খালি জমি আছে। যা ১৯৮২ সালে ক্রয় করেন। বিগত ৮/৯ বছর যাবৎ সন্ত্রাসী, মাদকসেবী ও ভূমিদস্যু মোঃ জাফর বিশ্বাস অবৈধ ভাবে দখল করে সেখানে টিনের দোচালা ঘর তুলে বসবাস করছে। আমি তাকে বিগত বছর গুলোতে বহুবার উক্ত জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলি। একথা বলতে গেলেই সন্ত্রাসী, মাদকসেবী ও ভূমিদস্যু মোঃ জাফর বিশ্বাস ও তার স্ত্রী সালমা বেগম আমাকে এবং আমার স্ত্রীকে বলে, “তোরা জমির মধ্যে ঢুকলেই রক্তের বন্যা বইয়ে দিবো।” উক্ত বিষয়ের ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। বিগত ২০১৮, ২০১৯, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে পর পর সংশ্লিষ্ট খালিশপুর থানায় উক্ত বিষয়ে সাধারন ডায়েরী করা আছে এবং ২০১৯ সালের সাধার ডায়েরির প্রেক্ষিতে খুলনা কোর্টে প্রসিকিউশন করা আছে। আমার ক্রয়কৃত জায়গা থেকে আমি তাকে কোন ভাবেই উঠাতে পারিনি। ইতিপূর্বে উক্ত জায়গা ছেড়ে দেবে বলে আমার নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহন করেও আমার জায়গা ছাড়েনি। বর্তমানে আরো ১০ লক্ষ টাকা দাবী করছে এবং আমার জায়গাটি স্থায়ী ভাবে দখল করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত। তার অত্যাচারে উক্ত এলাকার জনসাধারণ অতিষ্ট। উক্ত এলাকায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মাষ্টারের পরিবার তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। আমার তারা উক্ত জায়গা দখলের বিষয়টি উল্লেখ করেছিলো। উক্ত সন্ত্রাসী, মাদকসেবী ও ভূমিদস্যু মোঃ জাফর বিশ্বাস নিজের ঘরে বোমা ফাটিয়ে ও আগুন ধরিয়ে প্রতিবেশীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ইতি পূর্বে মোঃ জাফর বিশ্বাস সংবাদ সম্মেলনে দাবী করে সে মেজর কবীরের কেয়ার টেকার। উক্ত জায়গাটি উদ্ধার নিয়ে আমি বর্তমানে অসহায় অবস্থায় রয়েছি। উল্লেখ্য, সন্ত্রাসী, মাদকসেবী ও ভূমিদস্যু মোঃ জাফর বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সামাবেশ করেন। আমার উক্ত জমির দলিল ও নামজারীসহ ২০২৪-২৫ অর্থ বছরের সকল খাজনাদি পরিশোধ করা হয়। সেই সাথে ১৯৮২ সাল হতে তল্লাসী প্রতিবেদন রেজি: অফিস হতে উঠানো আছে। আমরা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু মোঃ জাফর বিশ্বাস অবৈধ ও অনৈতিক কার্যকলাপে প্রশাসনের আশু হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button