স্থানীয় সংবাদ
ফুলতলায় বিএনপি কর্মী জিকো হত্যা মামলায় যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ ফুলতলা থানা পুলিশ বিএনপি কর্মী শেখ সাজ্জাদুর রহমান জিকো হত্যা মামলার সন্দিগ্ধ আসামি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ (৪৫) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে। তিনি ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ রওশন আলীর পুত্র ও গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি । ওসি মোহাম্মাদ হানিফ বলেন রোববার দিবাগত রাতে শহিদুল্লাহ প্রিন্স কে ফুলতলা বাজার এলাকা থেকে জিকো হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার ও পওে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



