নানা নাটকীয়তার পর খুলনার নতুন ডি এফ ও হলেন মোঃ সারওয়ার আলম

আনিছুর রহমান কবির ঃ নানা নাটকীয় তারপর অবশেষে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পশ্চিম বন বিভাগের দায়িত্ব পেলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম। এর আগে গত ৮ ই অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জোনায়েদ কবির সোহাগ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খুলনার বর্তমান ডিএফও ড. আবু নাসের মহসিন হোসেন কে খুলনা পশ্চিম বনবিভাগ থেকে পরিবর্তন করে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এবং খুলনা বিভাগীয় সুন্দরবন পশ্চিম বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয় ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পালকে। এই বদলির মুভমেন্ট অর্ডারও করা হয় আগামী ৩০ শে অক্টোবর। তবে মুভমেন্ট অর্ডারের এক সপ্তাহ যেতে না যেতেই আবার পরিবর্তন হলো এই বদলির প্রজ্ঞাপন। এর পর খুলনার দায়িত্ব দেওয়া হয় কক্সবাজার পশ্চিমের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলমকে। মোঃ সারওয়ার আলম ২০০০ সালের দিকে খুলনার ডিএফও হিসেবে সম্মানের সাথে দায়িত্ব পালন করে গেছেন। মোঃ সারওয়ার আলমের সুনাম এখনো সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে জেলে বাওলির সকলেরই মুখে মুখে। মোঃ সারওয়ার আলম ২০২১ সালের সেপ্টেম্বরের ২৩ তারিখ কক্সবাজারে যোগদান করেন। তিন বছর পর আগামী ৩০ তারিখের মধ্যে তিনি খুলনায় যোগদান করবেন। এব্যাপারে নবাগত খুলনা বিভাগীয় সুন্দরবন পশ্চিমের বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, আমি ইতিপূর্বে খুলনায় সুন্দরবনে কাজ করে আসছি এসিএফ হিসেবে। সুতরাং সুন্দরবনের সকল বিষয় আমার জানা রয়েছে। তবে, খুলনার সর্বস্তরের মানুষ ও আমার বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা পেলে আমি নতুন উদ্যমে, নতুনভাবে সুন্দরবনকে সাজাতে চাই। সুন্দরবনের সৌন্দর্য সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে চাই।



