খালিশপুর দুর্বার সংঘের উদ্যোগে ৭নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিতদের সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি ঃ খালিশপুর ঐতিহ্যবাহী দুর্বার সংঘের উদ্যোগে সোমবার রাত ৮টায় নিজস্ব মিলনায়তনে ৭নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত নেতাদের সংবর্ধনা দেয়া হয়। নব নির্বাচিতরা হলেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিটন খান, সাঃ সম্পাদক শেখ জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক হৃদয় হাশেম আসমত। এই সাংগঠনিক সম্পাদক হৃদয় হাশেম আসমত আবার দুর্বার সংঘ পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান, পরিচালনায় ছিলেন জহির হোসেন। উপস্থিত ছিলেন ক্লাবের নেতা সাহিদুর রহমান, হালিম শিকদার, কাজী সাফায়েত হোসেন বাবলু, শেখ ফারুখ আহমেদ, কাজী রেজাউল ইসলাম লিটন, ফিরোজ সুলতান আনু, আশরাফুল ইসলাম চান্দু, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া, সাগর চৌধুরী, আরিফ প্রমূখ। নেতৃবৃন্দ নব নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান। নব নির্বাচিতরা দুর্বার সংঘের মঙ্গল কামনা করেন।



