স্থানীয় সংবাদ

যৌথবাহিনীর অভিযানে দূর্ধর্ষ সন্ত্রাসী জাকির আটক : নগরীতে মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল সহ বহু মামলার আসামি দূর্ধর্ষ সন্ত্রাসী জাকির হোসেন যৌথ বাহিনীর হাতে আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। গত ৩ অক্টোবর বৈকালী বাজার ঝুড়ি ভিটা এলাকায় জাকির হোসেনকে নিজ বাসভবন থেকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ ১৫ টি মামলা রয়েছে। সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন যাবত বিভিন্ন রাজনৈতিক দলের খোলস পাল্টে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো জাকির ও তার পালিত সন্ত্রাসী বাহিনীরা। এলাকায় জোরপূর্বক জমি দখল, কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা, দখল বাজি, মারপিট, হামলা, ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্বিচারে নির্যাতন সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। বৈকালী-বয়রা এবং এর আশপাশ এলাকার মানুষ দীর্ঘদিন যাবত জাকির হোসেন ও তার সন্ত্রাসী পুত্র রাকিব হোসেন এবং তাদের পালিত সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। অপরদিকে সন্ত্রাসী জাকির ও তার পুত্র রাকিবের নামে শ্রমিক নেতা নাজেম সরদার হত্যা মামলাসহ খালিশপুর থানায় ১৪ টি মামলা ও ১১ টি সাধারণ ডায়েরি এবং সোনাডাঙ্গা থানায় ১টি মামলা রয়েছে। যে কারণে জাকির হোসেন আটক হওয়ার খবরে খুশি এলাকার মানুষ। কেউ কেউ মিষ্টি পর্যন্ত বিতরণ করেছেন বলে জানান দীর্ঘদিনের নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারগুলো। আটকের পরে আদালতের মাধ্যমে জাকির হোসেন কে কারাগারে প্রেরণ করা হয়েছে এ তথ্য নিশ্চিত করেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button