স্থানীয় সংবাদ

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তারেক জিয়ার নেতৃত্বে চূড়ান্ত বিজয়ের লক্ষে আমাদেরকে রাজপথে থাকতে হবে

# ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে মনা #
# সভাপতি পদে ড্র, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং সাংগঠনিক শেখ আনোয়ার নির্বাচিত #

খানজাহান আলী থানা/ ফুলবাড়িগেট প্রতিনিধি ঃ খুলনা মহানগরের অন্তর্গত ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ৫নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে দুই পর্বের প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয় এবং দ্বিতীয় পর্বে ওয়ার্ডের কাউন্সিলরদের ভোটে আগামী দিনের নেতৃত্বে নির্বাচন করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন ” শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা তার দোসররা শেখ হাসিনার পক্ষে এখনো কাজ করছে। গণহত্যাকারী শেখ হাসিনাকে পুনর্বাসন দেশে বসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। আওয়ামী লীগ এখন গণহত্যাকারী সংগঠন এরা দেশ ও জনগানের দুশমন। ফ্যাসিবাদকে বিদায় করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তারেক জিয়ার নেতৃত্বে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে । তিনি বলেন তারেক জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক, উন্নত ও অসমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ” সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন। সম্মেলনে উদ্বোধক অতিথি হিসেবে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম জিয়া,যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস ও মহানগর শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান । ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোল্লা সোহাগ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন,বিএনপি নেতা ইমাম হোসেন, শেখ সাদী, ইমদাদুল হক, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন মিজান, রফিকুল ইসলাম রফিক,যোগিপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড,জাহিদুল ইসলাম, আতাউর রহমান মোড়ল, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম- আহবায়ক শেখ রফিকুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউপি সৈয়দ হাফিজুর রহমান শাফি, জাহাঙ্গীর হোসেন খোকা, শ্রমিক নেতা মুজিবুর রহমান, হেলাল শরীফ, আঃ সামাদ মাষ্টার, মোঃ গোলাম সরোয়ার, শেখ আসলাম হোসেন, শেখ ইকরাম হোসেন, মোঃ আনোয়ার হোসেন, শেখ সাহাজান, হাসিবুল হাসান, রুমি সিকদার, হাসিবুর রহমান উজ্জল, কাজী শহিদুল ইসলাম, খানজাহান আলী থান ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফ ওবায়দুর রহমান চয়ন, যুবদল নেতা মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ রানা শেখ, মোস্ত বাচ্চু শেখ, শেখ রেজাউল ইসলাম, রউফ শেখ, মোঃ সামছুর রহমান, আসাদ শেখ, ফরহাদ হোসেন, মিনা মুরাদ, মনির মীর, ফকির রবিউল ইসলাম, শাহ আলম শিকদার, আবুল কালাম আজাদ, আজমল হোসেন, চমন আরা, শাম্মী চোধুরী মলি, রেশমী, ইউপি সদস্য শিরিনা আক্তার, সুলতানা, বিল্লাহ হোসেন, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান,আল মামুন, জুয়েল হাওলাদার, শাহাদাত হোসেন সাজু,আলামিন হাওলাদার সহ মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় খুলনা মহানগর ও খানজাহান আলী থানা বিএনপি, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম ও মো: সেলিম সেখ, সাধারণ সম্পাদক পদে ফকির রবিউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, ফরহাদ হোসেন,মো: আনোয়ার হোসেন এবং শেখ রফিকুল ইসলাম তাবারক এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এরা হলেন মিনা ফরহাদ হোসেন, নাসির উদ্দিন ও ইসমাইল হোসেন বাবু। ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র ৩১ জন কাউন্সিলর তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেন। সভাপতি ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম ও মোঃ সেলিম শেখের মধ্যে ড্র হয়, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ আনোয়ার হোসেন নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা করেন সৈয়দা রেহানা ইসা ও খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম রুবা। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়োছে সভাপতি পদে দুজন সমান সংখ্যক ভোট পেয়ে ড্র করায় অমীমাংসিত বিষয়টি খুলনা মহানগর বিএনপি সমাধান দিবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button