স্থানীয় সংবাদ

কুয়েটে ‘রিসার্চ এন্ড পাবলিকেশন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী ‘রিসার্চ এন্ড পাবলিকেশন’ বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠান ৫নভেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মনির হোসেন এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মনির হোসেন এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ^বিদ্যালয়ের সকল প্রভাষক ও সহকারী অধ্যাপকগণ অংশ গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button