ডিকেআইবি খুলনা জেলার নেতৃবৃন্দের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরস্হ হর্টিকালচার সেন্টার ট্রেনিং রুমে সোমবার (৪ নভেম্বর) বিকালে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকে আইবি) খুলনা জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রিটার্নিং অফিসার মো. হারুনুর রশিদ নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি অঞ্জন কুমার বিশ্বাস, সহ-সভাপতি সালমা সুলতানা, সা: সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো. আব্দুল হাই খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক মো.আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক করুণা কান্ত সরকার, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো. জিহাদুল ইসলাম, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আল রুম্মান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার আবু উবাইয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত আলম পৃথ্বী, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য আল মাহফুজ। এ সময় খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করাসহ সকলের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেন।



