স্থানীয় সংবাদ

মোংলা উপজেলায় দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা যাচাই-বাছাই ও প্রস্তুতকরণ কর্মশালা অনুষ্ঠিত

# জেজেএস’র উদ্যোগে #

খবর বিজ্ঞপ্তি ঃ বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে মংলা উপজেলায় দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা যাচাই-বাছাই ও প্রস্তুতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএস কর্তৃক বাস্তবায়িত ও বিশ্ব খাদ্য কর্মসূচী-ডস্কচ’র আর্থিক সহযোগিতায় মংলা উপজেলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিয়া শারমিন, উপজেলা নির্বাহী অফিসার মংলা। প্রকল্পের পক্ষে মোঃ মুজাহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন এবং ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ স্থানীয় অবকাঠামোগত ওয়াপদা, ভেরীবাঁধ, কাঁচা রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও পুনর্নির্মাণের লক্ষ্যে স্থানীয় কমিউনিটি ও সিআরএ দলের প্রদানকৃত সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান নিয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের করনীয় শীর্ষক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বুড়ীরডাঙ্গা ১০. চাদপাই ৯ এবং চিলা ইউনিয়ন থেকে ১৬ টি ঝুঁকিপূর্ণ স্পট উত্থাপন করা হয় সেখান থেকে বুড়ীরডাঙ্গা ৭. চাদপাই.৭ এবং চিলা ইউনিয়ন থেকে ৮ স্কিম অগ্রাধিকার ভিক্তিতে কাজ করার জন্য প্রস্তাব গৃহীত হয় এবং একটি কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। এই কার্যক্রম সার্বিক ভাবে তদারকি করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আশ্বাস প্রদান করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী, মে নাবিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি জনাব আহসান হাবীব হাসান, মোঃ তরিকুল ইসলাম, চেয়ারমান চাদপাই ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button