স্থানীয় সংবাদ

আশাশুনি থানা পুলিশের অভিযানে ৮ আসামী গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামীসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই মোঃ নাহিদুল ইসলাম, এসআই মোঃ মোমরেজ আলী, এসআই রাজীব মন্ডল, এএসআই আঃ কুদ্দুস, এএসআই আনিসুর রহমান পৃথক অভিযানে সিআর-৪১৫/২৩ (আশাঃ) এর আসামী বিছট গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর ছেলে আঃ রহিম গাজী, সোবহান কারিকরের ছেলে মোশারফ কারিকর, নেছার উদ্দীন গাজীর ছেলে আনিছুর গাজী, আবু বক্কর গাজীর ছেলেরমাসুম গাজী, মৃত সৈয়দ গাজীর ছেলেররায়হান গাজী, মৃত হাফেজ গাজীর ছেলে ইউছুপ গাজীকে এবং আশাশুনি থানার চুরি মামলা নং-২৮(৭)২৪ এর সন্দিগ্ধ আসামী কলারোয়া থানার সোনাবাড়িয়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে রাজু হোসেন, মাদ্রা সোনাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে আরাফাত হোসেনকে আশাশুনি থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button