স্থানীয় সংবাদ

ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা মহানগর ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির এক পরিচিতি সভা ৬ নভেম্বর বুধবার বিকেল ৪টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শ্রমিকনেতা আলমগীর হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস আকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকসা-ভ্যান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম তোতা মিয়া। প্রধান বক্তা ছিলেন রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইজ সংগ্রাম পরিষদ খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জনার্দন দত্ত নাণ্টু। বিশেষ অতিথি ছিলেন মোঃ জামাল শেখ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সাইফ নেওয়াজ, সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিওন, রিকশা-ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইজ সংগ্রাম পরিষদ খুলনা মহানগর কমিটির সদস্য আব্দুল করিম। আরও বক্তব্য রাখেন সেলিম খাঁ, শহিদুল ইসলাম লিটন, আজহারুল ইসলাম, আব্দুল সহীদ, বাবুল হোসেন, আব্দুল কুদ্দুস, রাকিব মোল্লা, হারুনুর রশিদ, নূর আলম, মোঃ রাহাত, মিল্টন শেখ, আবু সাঈদ, লোকমান হোসেন, মোঃ মামুন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে অনেক রিকসা শ্রমিক জীবন দিয়েছেন, তাঁদের স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, দেশের ৫০ লক্ষ রিকসা শ্রমিকের জীবিকা এই ব্যাটারি চালিত রিকসা-ভ্যানের উপর নির্ভরশীল। তাই অবিলম্বে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত রিকসার লাইসেন্স দেয়ার অনুরোধ জানান নেতৃবৃন্দ। সভায় সভাপতি মোঃ আলমগীর হোসেন (বাবু), সহ-সভাপতি মোঃ মিলটন মুন্সি, মোঃ লোকমান শেখ, মোঃ সেলিম খাঁ, মোঃ মামুন, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, মোঃ আবু সাঈদ, মোঃ মুরাদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম, মোঃ শহীদ, কোষাধ্যক্ষ মোঃ বাবুল হোসেন, সহ-কোষাধ্যক্ষ মোঃ রাকিব মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হারুন রশিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নূর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাহাত, কার্যকরী সদস্য মোঃ আব্দুল হান্নান, মোঃ বাদশা মোল্লা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল হালিম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রফিক খান, মোঃ আবুজার, মোঃ মোসলেম, মোঃ বাবুল, মোঃ নূর ইসলাম, মোঃ মাসুদ, মোঃ মনিরুজ্জামন, মোঃ রশিদ, মোঃ আলিফসহ ৫১সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি এবং মোঃ তোতা মিয়া, মোঃ জালাল শেখ, মোঃ লাবলু, মোঃ জুলফিকার আলী হাবিলদার, মোঃ বাবুল চৌধুরী, মোঃ হোসেন আলী, মোঃ কবিরুল ইসলাম, মোঃ ইছাক, মোঃ আব্দুল হাই, মোঃ রফিক, মোঃ সুলতান, মোহাম্মদ আলীসহ ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টাম-লীর পরিচিতি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button