স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রবাহ ডেস্ক
বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় কপোতাক্ষ কলেজ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কোহিনূর আলম, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, আব্দুস সামাদ,এস এম এ রহিম, হাবিবুর রহমান, ফয়জুল করিম খোকন, গাজী সিরাজুল ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, ঢালী হাবিবুর রহমান, রেজাউল করিম, আশরাফুল আলম, আবুল কালাম, রওশন আলী মোল্যা, ফেরদাউসুর রহমান, মুনছুর সরদার, আবুল কাশেম ঢালী,আবুল বাশার ডাবলু, শহিদুল্যাহ শাহিন, মোল্লা ইয়াকুব আলী, যুবদল নেতা ইছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আনারুল ইসলাম ডাবলু, ইউনুস আলী, সরদার মাসুদ, লিটন, দেলোয়ার হোসেন, মোহসিন, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ছাত্রদল নেতা আরিফ বিল্যাহ সবুজ,মাহমুদুল হাসান, ইমরান হোসেন, সিরাজুল ইসলাম, মহিলা দল নেত্রী দিলরুবা মিজান, সুরাইয়া পারভীন প্রমুখ। আলোচনা শেষে উপজেলা সদরে এক বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়।
পাইকগাছা
পাইকগাছায় পৃথক পৃথক ভাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ডাঃ আব্দুল মজিদ ও এসএম এনামুল হকের নেতৃত্বে উপজেলা বিএনপির বিবাদমান দুটি গ্রুপ র‌্যালি, সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পৃথক পৃথক ভাবে এ কর্মসূচী পালন করে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা সদস্য এ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক জেলা সদস্য মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ সুমন। বক্তব্য রাখেন অধ্যাপক শহিদুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, আনারুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, গাজী আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান খোকন, প্রভাষক আবু সালেহ ইকবাল, নাজির আহমেদ, তোফাজ্জল হোসেন, সন্তোষ সরকার, আবু মুসা, বাবর আলী গোলদার, আসাদুজ্জামান ময়না, মফিজুল ইসলাম টাকু, মোস্তাকিম গাজী, মীর শাবান আলী, শেখ বাদশা মিয়া, মেসের আলি সানা, সরদার ফারুক, মাস্টার মুজিবুর রহমান, সাইদ আলী বাবলা, প্রনব কান্তি মন্ডল, আবুল কাশেম, টি এম শিমুল, মারুফুল হক প্রিন্স, রাবিদ মাহমুদ চঞ্চল, যুবদলের হুরায়রা বাদশা, মোহর আলী সরদার, আজারুল গাজী, আকিজ বিশ্বাস, জামিলুর রহমান রানা, প্রভাষক মনিরুজ্জামান মনি, সরজিত ঘোষ দেবেন, নাজমুল হুদা মিন্টু,রায়হান পারভেজ টিপু, শামসুজ্জামান, আরিফুল ইসলাম, হাফেজ আবু মুসা, মাওলানা আবুল কালাম, গোলাম রব্বানী, আজাদ, আসাদুজ্জামান মামুন, ওবাইদুল্লাহ সরদার। অনুরূপ ভাবে সকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ সাদেকুর রহমান, শেখ বেনজীর আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ,ডাঃ শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজামান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক। বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর কার্তিক, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, মিজান জোয়াদ্দার, আমিনুর সরদার, সুজিত, হাবিব, সনি, তালেব, আব্দুল গফুর, সাত্তার, মাষ্টার সন্তোষ, হাকিম সানা, বিল্লাল, হযরত, ইসরাফিল, কাজী সিরাজ, কাদের শেখ, জাহিদুর রহমান লিটন, জাহাঙ্গীর শেখ, আবু হানিফ, আবুল কাদের সরদার,ডাঃ তৈয়েবুর গাজী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দাকোপ
বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে এ কথা উল্লেখ করে খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভব্য দলীয় প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান বলছেন, এই আওয়ামী লীগ প্রায় ৩০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় ৭শত মানুষকে গুম করে। এরা হাজার হাজার মানুষকে গুম করে ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্টা করতে চেয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে পরাজিত করা হয়,ফ্যাসিষ্টদের পরাজিত করা হয়। তিনি আরো বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান রাষ্ট পরিচালনার দায়িত্ব পান। তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করুন। আগামীতে আপনাদের ভোটে বিএনপি রাষ্টীয় ক্ষমতায় গেলে খুলনার দাকোপ-বটিয়াঘাটা উপজেলার প্রতিটি সড়ক আধুনিকায়নের পাশাপাশি দুইটি উপজেলার প্রাণের দাবী ঝঁপঝপিয়া নদীর উপর সেতু নির্মান করে জনভোগান্তি লাঘব করা হবে।প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় দাকোপ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‌্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন ও পৌর সদস্য সচিব আল-আমিন সানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি ও চালনা পৌরসভার যুগ্ম-আহবায়ক দীপক সরদার, আয়ুব আলী কাজী, শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোঃ বাচ্চু ফকির, মহিদুল ইসলাম, রাহাত হোসেন লাচ্চু, বিল্লাল মোল্ল্যা, কামরুজ্জামান টুকু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা মোঃ রউফ সরদার, আঃ রহিম সরদার, সেকেন্দার আলী শেখ, বেনী মাধব বিশ^াস, মউজুদ্দিন সরদার, আঃ বারিক গাজী, তপন মন্ডল, ঈসা গাজী, মনিরুল ইসলাম খান, রাজু হাওলাদার, হালিম হাওলাদার, মানস গোলদার, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম নান্নু, নুর হোসেন, শফিকুল ইসলাম, অমল গোলদার, কৌশল্যা রায়, জান্নাতুল ফেরদাউসী, পারুল বেগম, আবু তাহের, ইফতেকার কবির বাপ্পি, আঃ রাজ্জাক শেখ, জয় বিশ^াস, মুনসুর আলী মীর, সমির সাহা, আঃ রাজ্জাক মোল্ল্যা, দেলোয়ার হোসেন, হাসমাত খলিফা, আমিনুল ইসলাম বুলবুল, ফয়সাল আলম গাজী, রতন রায়, রবিউল ইসলাম মনা, তারেক গাজী, মিসকাত মোল্ল্যা, মিনারুল গাজী, আজমীর সানা, একরামুল শেখ, প্রসেন রায়, রুম্মন গাজী, আসীফ শেখ, ইয়াছিন শেখ প্রমুখ। সভায় উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামানা করেন নেতৃবৃন্দ। এ সময় একটি বর্নাঢ্য র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বটিয়াঘাটা
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় সদরের বাজার চত্বরে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব ফারুখ খন্দকার, সাইফুর রহমান, জিয়াউর রহমান জিকু, শেখ ওহিদুজ্জামান, মোঃ কারিমুল, রাহাত আলী, আশিকুজ্জামান আশিক, আঃ সাত্তার আকন, রুহুল মোমেন লিটন, মোল্লা ইমরান আহম্মেদ, রাশেদ কামাল। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওলিয়ার রহমান, মোঃ শফিকুজ্জামান মলঙ্গী,সেলিম রেজা, শেখ হায়দার আলী, এরশাদ আলী শেখ, কবির হোসেন আকুঞ্জী, পলাশ মহালদার, মোঃ আরাফাত হোসেন, মোঃ মোজাফর, জিল্লুর রহমান, মিহির মন্ডল, আঃ জব্বার, মোঃ ফুরকান, রাকিব ফকির, বাবুল মেম্বর, কবির হোসেন আকন, দেবপ্রসাদ মন্ডল, সিহাব মোড়ল, আবুল হোসেন, বাপ্পি খান, হেলাল উদ্দিন, মহিলা নেত্রী কানিজ ফাতেমা, খায়রুল আক্তার, জুয়েল আকন, শফিক মলঙ্গীর, কাশেম খান, ওহিদুল ইসলাম, বাদল, বীরমুক্তিযোদ্ধা বৃহস্পতি, জাকির হুসাইন, সুমন খান, মোছা আহমেদ,হাফিজুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ। সভার শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
সাতক্ষীরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপির দুই গ্রুপের পৃথক পৃথক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে, দিবসটি উপলক্ষে বেলা ১১টায় জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে শহরের পলাশপোল মোজাহারের পেট্রোলপাম্প থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে এক আলোচনাসভার মধ্য দিয়ে শেষ হয়। পৃথক দুটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম। এসময় জেলা বিএনপির আহবায়ক ইফতেখার গ্রুপে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা তাতী দলের আহবায়ক হাসান শাহারিয়ার রিপনসহ অন্যান্যরা। অপরদিকে, সদস সচিব আব্দুল আলিম গ্রুপের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মাহমুদুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নীরব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম, আগড়দাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা লুৎফর রহমান, শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এসময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা সহকারে সুসজ্জিত বর্ণাঢ্য র‌্যালি নিয়ে সভাস্থলে মিলিত হন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button