স্থানীয় সংবাদ

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জল ৫৪তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

# প্রধান অতিথি: অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) #

স্টাফ রিপোর্টার ঃ ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সমায়ের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১০ নভেম্বর) সকাল ৯টায় খুলনা নগরীর শিববাড়ী মোড় চত্ত্বরে গণপ্রকৗশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জল ৫৪তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখার উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগরীর হাদিস পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র খুলনা জেলা শাখার অন্তবর্তীকালীন আহ্বায়ক কমিটির আহবায়ক সেলিমুল আজাদের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও অন্তবর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী নাজমুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক মো. মিজানুর রহমান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল, টিটিসি খুলনার অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, খুলনা জেলা আইডিইবির অন্তবর্তীকালীন আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. হায়দার আলী, ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) খুলনা জেলা সভাপতি প্রকৌশলী মাসুম মাহমুদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহিন উদ্দিন, বিআইপিএসডিআই’ র চেয়ারম্যান প্রকৌশলী লুৎফর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রকৌশলী ইমান, রাশেদুল ইসলাম আলী, মোঃ আব্দুল হাকিম, তন্ময় কুমার বসু, মাহবুবুর রহমান, মহিউদ্দিন, এমদাদুল হক খান, মোস্তাফিজুর রহমান মিঠু, সৈয়দ মোজাম্মেল হোসেন, নাইমুর রহমান আশা, রফিকুল ইসলাম খান, প্রিয়াংকা সরকার, শহিদুল ইসলাম, ফাসিকুর রহমান, ইমরান বিশ্বাস, শিবলী নোমান, সত্যেন্দ্রনাথ দত্ত, এস এ আজাদ, ইয়াসিন, কামরুল হাসান, আবুল হোসেন, মিজানুর রহমানসহ খুলনা জেলার সকল সার্ভিস এ্যাসোসিয়েশন সদস্য প্রকৌশলীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button