আন্তরিক লাইফ প্রিপারেটরি স্কুলের বার্ষিক ফলাফল প্রদান

খবর বিজ্ঞপ্তি: খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে ডা. জাকিরুল ইসলামের সভাপতিত্বে আন্তরিক লাইফ প্রিপারেটরি স্কুল ও আন্তরিক ক্যাডেট মাদ্রসার প্যারেন্টস ডে, বার্ষিক ফলাফল প্রকাশ ও বৃত্তি সম্মাননা প্রদান অনুষ্ঠান বুধবার বিকাল ৪ ঘটিকায় ডা. রোকসানা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক, এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, কেসিসির ২২ নং ওয়ার্ড সচিব আব্দুল করিম মোল্লা, জনাব মনির হাসান, ইঞ্জিঃ শফিকুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ডা. জাকিরুল ইসলাম বলেন, দেশ এবং জাতি গঠনে শিশু শিক্ষার অবদান অপরিসীম, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারাই বাংলাদেশ ও জাতি গঠণে নেতৃত্ব দিবে। সৎ ও যোগ্য নেতৃত্ব গড়তে হলে, ইসলামি ও নৈতিক শিক্ষার প্রয়োজন অপরিসীম। আন্তরিক লাইফ প্রিপারেটরি স্কুল এবং আন্তরিক ক্যাডেট মাদ্রাসা এ কাজটি করছে। প্রধান অতিথির বক্তৃতায় এড. শফিকুল আলম মনা বলেন, দেশের এ প্রেক্ষাপটে ভালো মানুষের খুব অভাব। ভালো মানুষ গড়তে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান ও ভালো পাঠদান খুবই প্রয়োজন। আন্তরিক লাইফ প্রিপারেটরি স্কুল এ কাজটি করছে জেনে আমি খুব খুশি হয়েছি। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের জাতি গঠণে ভালো মানুষ পেতে হলে ভালো বাবা মা দরকার। একজন ভালো বাবা মাই একজন আদর্শ সন্তান ও সুনাগরিক গঠনে ভূমিকা রাখতে পারে। খুলনার এ অঞ্চলের ২৪ বছর ধরে এ প্রতিষ্ঠানটি যোগ্য নাগরিক গঠনে ভূমিকা রাখছে এবং এ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সরকারি স্কুলে মেধা তালিকায় চান্স ও বৃত্তি পেয়ে মেধার স্বাক্ষর রাখছে, তাদের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ শরিফুল আলম, মোঃ তারিকুল ইসলাম, মোঃ মুজাহিদ হাসান জাহিদ প্রমূখ অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


