স্থানীয় সংবাদ

যশোর আওয়ামী ঘরানার আরো দু’জন গ্রেফতার

যশোর ব্যুরো । আওয়ামী ঘরামীর আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৮ ডিসেম্বর রাতে তাদেরকে গ্রেফতার করে। এরা হচ্ছে,উপশহর সি ব্লক বাসা নং ২৬৩/৬৪ এর গোলাম সরোয়ারের ছেলে রাফসান সরোয়ার ওরফে ডোনা ও শহরের পুরাতন কসবা কাজীপাড়ার কামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম। এর মধ্যে মনিরুল ইসলামকে শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক পুরাতন কসবা এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ১৮ নভেম্বর বিকাল সাড়ে ৪ টার পর যশোর টু চুক নগর সড়কের কানাইতলা সালেহা মেটালের সামনে নাশকতা মূলক কর্মকান্ড তথা চলাচলরত যানবাহনে আগুন নিক্ষেপ,ভাংচুর করাসহ বহুবিদ অভিযোগ রয়েছে। অপরদিকে, রাফসান সরোয়ার ডোনাকে শনিবার রাত পৌনে ১১ টার সময় উপশহর এলাকা থেকে কোতয়ালি থানার এসআই বায়েজীদ মোল্লাসহ একদল পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে, বিগত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১ টার সময় সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে উক্ত আসামীসহ অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন সন্ত্রাসী জোর পুর্বক হাতে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, বোমা, লাঠি,সোটা,জিআই পাইপসহ প্রবেশ করে হামলা চালিয়ে মারপিট ও বোমা নিক্ষেপসহ অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের পক্ষে সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ানোর অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। গ্রেফতারকৃতদের রোববার ২৯ ডিসেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button