স্থানীয় সংবাদ

নগরীতে ডিবির অভিযানে জুয়ার লটারিসহ আটক ১

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর থেকে জুয়ার লটারিসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । ডিবির ওসি তৈমুর ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি বলেন রবিবার রাতে নগরীর দৌলতপুর থেকে জুয়ার লটারির টিকিটসহ দৌলতপুর থানার দেয়ানা এলাকার ইব্রাহিম এর পুত্র কামরুল হোসেন এরশাদকে আটক করা হয়। আটককৃত এরশাদ এর কাছে সাংবাদিকরা নাম ঠিকানা জানতে চাইলে বলেন আমি দেয়ানার যুবদলের নেতা, নিউজ করলে কি হয়। নিউজ করে কোন লাভ নেই ও সব নিউজ করলে কিছুই হবেনা সাংবাদিক জানতে চান এ লটারি চালায় কে তখন সে বলে আমি নিজেই চালায় । এদিকে জুয়ার লটারি সহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে তদবির করা হচ্ছে বলে একাধিক নির্ভরযোগ্য সুত্রে জানা যায়। উল্লেখ্য গত ২৩ ডিসেম্ভর থেকে গিলাতলা বালুরমাঠে মাসব্যাপি মিনি বানিজ্যিক মেলা নামানো হলেও মেলার অন্তরালে জুয়ার লটারির টিকিট ও চরকা খেলা হচ্ছে। এদিকে মেলা শুরু হওয়ার পর থেকে হঠাৎ করে নগরীর বিভিন্নস্থানে চুরি ও ছিনতাই বেড়েছে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button