স্থানীয় সংবাদ

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সুনীল দাসকে হামলা করেছে দুর্বত্তরা

স্টাফ রিপোর্টার ঃ পেশাগত দায়িত্ব পালনকালে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, ভয়েজ অব টাইগারের বার্তা সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুনীল কুমার দাসের উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। এসময় তার দুইটি মোবাইল ফোন ও অর্থসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের আদালতের দ্বিতীয় তলায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রের কার্র্যালয়ের সামনে এঘটনা ঘটে।
সোমবার দুপুরে খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক মো. আনিসুর রহমানের আদালতে হাজির করা হয়। এসময় সাংবাদিক সুনীল দাস পেশাগত দায়িত্ব পালনের জন্য আদালতের দ্বিতীয় তলায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সামনের বারান্দায় দাড়িয়ে ছিলেন। হঠাৎ করে দুর্বত্তরা পিছন থেকে এলোমেলো ভাবে কিলঘুসি মারতে শুরু করে। এ সময় তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও অর্থসহ প্রয়োজনীয় মানিব্যাগে থাকা কাগজ নিয়ে যায়। সুনীল দাস মাটিতে লুটিয়ে পড়ার পর দুর্বত্তরা পালিয়ে যায়। পরে, তার সহকর্মীরা তুলে নিয়ে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button