দৌলতপুরে বকুল’র পক্ষে শীত বস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরস্থ বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার (২৯ জানুয়ারী) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা ৩ আসনের ধানের শীষের কান্ডারী রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন করা হয়।
দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন সর্দার রতন সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মতলবুর রহমান মিতুল, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, জনাব খবির উদ্দিন, ইকবাল কবির খন্দকার, সেলিম আহসান, আ রাজ্জাক, মিজানুর রহমান, আলামিন লিটন, মাহবুবুর রহমান মোল্লা, মিজানুর রহমান মৃদুল, ইয়াসিন গাজী, রবিউল ইসলাম, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন রিপ্তি, জুবায়ের রাফি, এমএম শফি, ওয়াহিদুজ্জামান রনি, হান্নান মোড়ল, নারায়ণ চন্দ্র মিস্ত্রি, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ নয়ন, মোঃ তুহিন শেখ, আশরাফুল ইসলাম, বিপ্লব কুমার দে, মোঃ মানিক, আরমান হোসেন, খলিলুর রহমান, মোঃ ফরহাদ হোসেন, মোঃ রনি, হৃদয় বিশ্বাস,এম এম মুন্না,মিরাজুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।



