খুলনায় ভোক্তা অধিকারের সেমিনার

# আসন্ন মাহে রমজানকে সামনে রেখে #
# প্রধান অতিথি : খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের আয়োজনে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপপরিচালক মোহাম্মদ সেলিম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অথিতি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সাউথ জোন) মো. আজম খান, উপস্থিত ছিলেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের কর্মীরা, বিভিন্ন শ্রেণির ব্যাবসায়ী ও বিভিন্ন গণমাধ্যম কর্মী। সেমিনারের সভাপতি উপপরিচালক মোহাম্মদ সেলিম স্বাগত বক্তব্য প্রদান করেন। একই সাথে ভোক্তা-অধিকার আইন ২০০৯ বিষয়ে আলোচনাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন ভোক্তা এবং দেশের নাগরিক হিসেবে সবার উচিত ভোক্তা-অধিকার আইন,২০০৯ সম্পর্কে জানা, একজন ভোক্তাকে সবসময় সচেতন থাকা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সেচ্চার হওয়ারও পরামর্শ দেন তিনি।
প্রধান অথিতি তার বক্তৃতায় বলেন, দূর্নীতির মুল উৎপাটন করতে হবে। কোন ব্যবসায়ী ভালো কাজ করে বিপদে পড়লে তাকে সহায়তা করতে হবে। তিনি আরো বলেন, ভোক্তা আইন ছাড়াও অন্য আইনেও অসাধু ব্যাবসায়ীদের আইনের আওতায় আনা হবে ও রমজান মাসে মোবাইল কোর্ট দ্বিগুন করার বিষয়েও বলেন তিনি। অথিতি জনাব মো. হুসাইন শওকত বিভিন্ন ধরনের আলোচনা করেন এবং আলোচনা শেষে ভোক্তা-অধিকার আইন ২০০৯ ও সেমিনারের বিভিন্ন আলোচনার আলোকে আগত অথিতি দের নিয়ে কুইজ প্রতিযোগিতা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশেষ অথিতি সহকারি পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, সহকারী পুলিশ কমিশনার মো: আযম খান, ক্যাব খুলনার সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিডসহ অন্যান্য নেতৃবৃন্দ। সেমিনারে উপস্থিত অথিতিগন তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা তুলে ধরেন।



